Type Here to Get Search Results !

সাংবাদ মাধ্যমে খবর সম্প্রচারের পরই নড়েচড়ে বসলো প্রশাসন,ভ্যাক্সিন পেলেন নির্বাচন কমিশনের দুই ব্রাণ্ড অ্যাম্বেসেডর

নিজস্ব প্রতিনিধি:- সাংবাদ মাধ্যমে খবর সম্প্রচারের পরই নড়েচড়ে বসলো প্রশাসন। ভ্যাক্সিন পেলেন নির্বাচন কমিশনের দুই ব্রাণ্ড অ্যাম্বেসেডর সঞ্জীব মণ্ডল ও মানিক মণ্ডল।বাড়ি পূর্ব বর্ধমানের মেমারীর কলানবগ্রামের পূর্বপাড়ায়। কোভিডের তৃতীয় ঢেউয়ের আগেও মেলেনি ভ্যাকসিন।শারীরিক ভাবে বিশেষ সক্ষম সঞ্জীব ও  মানিক মণ্ডলরা কোভিড ভ্যাকসিন পান নি।

তাঁরা ভ্যাকসিনের জন্য বারে বারে হাসপাতালে গেছেন, লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। এই দুই প্রতিবন্ধী ভাই লকডাউনে সশরীরে যেতে না পারলেও ফোনে বিডিও অফিসে তাদের ভ্যাকসিনের বিষয়টি জানান।তবুও কোন সুরাহা হয় নি।বিডিও অফিসে জানানোর পাশাপাশি তারা স্থানীয় পালসিট স্বাস্থ্য কেন্দ্রেও গিয়েছিলেন ভ্যাকসিনের জন্য।সেখানে তাদের বলা হয় যখন আসবে তখন দেওয়া হবে।এই বলে দায় সারে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা।

বৃহস্পতিবার রীতিমতো দুয়ারে ভ্যাক্সিন নিয়ে হাজির হন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও মেমারি ১ নম্বর ব্লকের যুগ্ম বিডিও।  মেডিকেল টিম নিয়ে একেবারে  হাজির হয় সঞ্জীব ও মানিক মণ্ডলের বাড়িতে, কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয় তাদের।  এবার বিধানসভা নির্বাচনে, নির্বাচন কমিশনের দুই ব্রাণ্ড অ্যাম্বেসেডর ছিলেন শারীরিক ভাবে বিশেষ সক্ষম সঞ্জীব মণ্ডল ও মানিক মণ্ডল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad