অন্যদিকে বৃহস্পতিবার বকেয়া বেতন সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে তৃণমূলের পতাকা তলায় বিক্ষোভ করে সি এম পি ডি আই এলের গেটের সামনে অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের দাবি প্রায় ৫ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। পাশাপাশি পি এফ ও বন্ধ রয়েছে প্রায় ৭ মাস ধরে। এই অবস্থায় ম্যানেজমেন্টের সাথে কথা বলেও কোনো সুরাহা হয়নি বলে এমনটাই অভিযোগ করে অস্থায়ী কর্মীরা।
অন্যদিকে শ্রমিক সংগঠনের নেতা সাধন কুমার ব্যানার্জি বলেন,কোনো কোনো ড্রাইভারের ৫ মাসের বেতন দেওয়া হয়নি। পাশাপাশি নিরাপত্তারক্ষীদের ও ৬ মাস বেতন হয়নি। ম্যানেজমেন্টকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে এই আন্দোলনের পথ বেছে নেয়। তাদের দাবি এতেও কোনো কাজ না হলে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বলে হুশিয়ারি দেয়। অন্যদিকে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে গেলে কোনো সদত্তর পাওয়া যায়নি বলে জানা যায়।
