নিজস্ব প্রতিনিধি:- হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে বিদ্যুতের পোলে।আগুন দেখে পথচারীরা থেমে যায়। ব্যবসায়ীরাও দোকান থেকে বেড়িয়ে পড়েন।বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের তিনকোনিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিদ্যুতের পোলের সঙ্গে জড়িয়ে বিভিন্ন কেবল ও ইলেকট্রিকের তার।সবই জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জন।বিদ্যুতের খুটির সঙ্গে বিভিন্ন তার জড়িয়ে থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়।আগুন আতঙ্কে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় জিটি রোড। স্থানীয় বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেয়।দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও হাত লাগিয়ে আগুন নেভানো হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বিদ্যুতের পোলে।
