নিজস্ব প্রতিনিধি:- শহীদ কংগ্রেস কর্মীদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। অথচ রাজ্যে বিজেপি কর্মীরা খুন হলে তার বিচার হচ্ছেনা। আজ বর্ধমানে বিজেপির পক্ষ থেকে শহীদ দিবস পালন করতে এসে এই অভিযোগ করলেন বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা।
তিনি জানান, ১৯৯৩সালের একুশে জুলাই সিপিএমের অঙ্গুলিহেলনে যুব কংগ্রেসের ১৩ জন কর্মী শহীদ হয়েছিল। সেই কংগ্রেস এবং সিপিএম এখন জোট বদ্ধ হয়েছে। যারা মারা গেছে তাদের কোনো বিচার হয়নি। আর সেই শহীদদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল। অথচ ভোটের আগে ও ভোট পরবর্তী হিংসায় বিজেপির ১৭৫ জন খুন হয়েছে যার মধ্যে ৭ জন বর্ধমান জেলায় খুন হয়েছে। তার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে শহীদ দিবস পালন করছে বিজেপি। আজ বর্ধমান সদর জেলা বিজেপি পার্টি অফিসের সামনে শহীদদের ছবি ও হাতে প্লাকেট নিয়ে মিছিল সহকারে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা।
