Type Here to Get Search Results !

আসানসোলে পালিত হলো বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস

নীলেশ দাস, আসানসোল:- তৃণমূলের শহীদ দিবসে পালটা বিজেপির শহীদ  শ্রদ্ধাঞ্জলি দিবস। এবারের ২১ শে জুলাই নতুন কর্মসূচি গ্রহণ করল গেরুয়া শিবির । দিল্লিতেও এই মুহূর্তে চলছে সংসদের বাদল অধিবেশন। অনেক সাংসদই সেখানে রয়েছেন। পাশাপাশি দিল্লিতে রয়েছেন বিজেপির রাজ্য  সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর নেতৃত্বে বুধবার দিল্লিতে পালিত হয় শ্রদ্ধাঞ্জলি দিবস। রাজ্যেও বিভিন্ন জাগায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবেন বিজেপি কর্মী, সমর্থকরা।

বিজেপি কর্মীদের উপর ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ভারতীয় জনতার পার্টির ডাকে রাজ্য জুড়ে গনতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচিতে করেন আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে। এদিন বিজেপির জেলা কনভেনর শিবরাম বর্মন বলেন,প্রায় দুশো জন কর্যকর্তরা হত্যা হয়েছিল,তাদের অপরাধ কি ছিলো ব্যক্তিগত স্বাধীনতা হিসাবে তারা বিজেপি করার অপরাধে নির্বাচনের আগে ১৪০ জন এবং নির্বাচনের পর  ৪০ জনকে হত্যা করা হয়েছে। 

সেই শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয় তাই তারা এই ২১ জুলাই দিনটিকে বেছে নিয়েছে। বাংলা বাঁচাও,গণতন্ত্র বাঁচাও। যতদিন না আমরা সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার গড়তে পারছি, ততদিন এইরকম আন্দোলন চলতে থাকবে বলে জানান তিনি। পাশাপাশি বুধবার কুলটি বিধানসভা এলাকার বিজেপি কার্যালয়ে কুলটির বিধায়ক ডা. অজয়  পোদ্দারের নেতৃত্বে পালন করা হয় শ্রদ্ধাঞ্জলি দিবস| উপস্থিত ছিলেন মন্ডল ১ এর সভাপতি বাবলু পটেল, মন্ডল ৪ এর সভাপতি সত্যজিত দাস, গোবিন্দ মাজি, কেশব পোদ্দার, ইন্দ্রজিত পাল, রাজু যাদব, মনমোহন রায়, প্রেমদেব দাস, পঙ্কজ সাও, জোগা মন্ডল, ঈশ্বর দত্ত, বাবন বউরী সহ অনান্য নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad