Type Here to Get Search Results !

সারা রাজ্যের সাথে আসানসোলেও পালিত হল শহিদ দিবস

নীলেশ দাস,আসানসোল:- ২১ শে জুলাই ১৯৯৩ সালে কলকাতার রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছিলো ১৩ জন তরতাজা প্রাণ। সেই দিনটিকে স্মরণ করে ২১ শে জুলাই স্মরণ সভা হিসেবে পালন করা হয়। তাই বুধবার দুপুরে ২১ শে জুলাই কে স্মরণ করে এদিন তৃণমূলের পতাকা উত্তোলনের মাধ্যমে শহিদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি তৃণমূলের অন্যান্য কর্মীগণ।

২১ শে জুলাই কে কেন্দ্র করে সেজে উঠেছে আসানসোলের রবীন্দ্র ভবন চত্ত্বর। সম্প্রতি, করোনা আবহের মধ্যে  বুধবার ২১ শে জুলাই শহিদ স্মরণে ভার্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। করোনা পরিস্থিতির কারণে আসানসোল রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে সেই ভার্চুয়াল সভা দেখানোর ব্যবস্থা করা হয় জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে। বুধবার সকাল থেকে এই ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে দলীয় পতাকা ,ফেসটুনের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছিল গোটা রবীন্দ্র ভবন চত্বর।

আসানসোলের পাশাপাশি কুলটির বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা ভার্চুয়ালের মাধ্যমে ২১ শে জুলাই শহিদ  স্মরণ পালন করে।করোনা আবহে এবারও ভার্চুয়াল মাধ্যমেই আজ ২১ জুলাইয়ে শহিদ দিবস পালন করবে তৃণমূল। তবে এবারই প্রথম সর্বভারতীয় স্তরে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনানো হবে দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত-সহ একাধিক রাজ্যে। 

প্রতিবার এই দিনটিকে শহিদ দিবস পালনের পাশাপাশি দলের আগামীদিনের নীতি নির্ধারণ ঘোষণার দিন হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। তবে এবারের ২১ শে জুলাই অন্যান্যবারের থেকে কিছুটা আলাদা। কারণ, করোনা আবহে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম শহিদ দিবস পালন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad