Type Here to Get Search Results !

শহিদ দিবস উপলক্ষে কাঁকসার প্রথম শহিদ সান্টু গোপাল মন্ডল এর বাড়ি এসে তাঁকে শ্রদ্ধা জানালেন বিশ্বনাথ পারিয়াল


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ১৯৯৮ সালের ১৮ ই মে  সিপিএমের হাতে খুন হন কাঁকসার বাবনাবেড়া গ্রামের তৃণমূল কর্মী সান্টু গোপাল মন্ডল।বুধবার রাজ্যজুড়ে তৃণমূলের শহিদ  দিবস পালন করা হচ্ছে। তাই সেই শহিদ  দিবস উপলক্ষে কাঁকসার প্রথম শহিদের বাড়ি এসে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল।

এদিন বিশ্বনাথ পারিয়াল সান্টু গোপাল মন্ডল এর বাড়িতে এসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিশ্বনাথ পারিয়াল। বিশ্বনাথ পারিয়াল বলেন ১৯৯৮ সালে রাজ্য তখন বাম শাসন। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সান্টু গোপাল মন্ডল। এলাকার বিশিষ্ট শিক্ষক হিসেবে তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সেই কারণে তাকে প্রার্থী করা হয়েছিল। তৃণমূলের প্রার্থী হওয়ার কারণে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাকে নিশংস ভাবে খুন করেছিল। কাঁকসা ব্লকে তিনি প্রথম শহীদ হয়েছিলেন। তাই আজ তাকে দলের কর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন।

সন্টু গোপাল মন্ডল এর দাদা জানিয়েছেন একজন ভালো মানুষ এবং শিক্ষক হিসেবে পরিবারের সম্মতি নিয়ে তাকে পঞ্চায়েত ভোটে প্রার্থী করা হয়েছিল। বামেদের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্যই তাকে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা খুন করে। আজও তার খুনিরা শাস্তি পায়নি। তবে এসবের পরেও গোটা পরিবার আজও তৃণমূলের সমর্থক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad