তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একুশে জুলাই শহিদ দিবসের দিন প্রায় কুড়ি জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন।তৃণমূলের 21 শে জুলাই এর শহিদ দিবসের অনুষ্ঠান চলাকালীন কাঁকসার 64 নম্বর বুথের কৃত্তিবাস পাড়ার দুজন বুথ এজেন্ট ও বিজেপির মন্ডল সদস্যরা সহ মোট কুড়ি জন তৃণমূলে এদিন যোগদান করেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী।দেবদাস বক্সী জানিয়েছেন যতদিন যাবে ততো বিজেপির নিচুতলার কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগদান করবেন। কারণ তারা বুঝতে পেরেছে যেভাবে কেন্দ্র সরকার সাধারণ মানুষকে একপ্রকার মেরে ফেলার জন্য পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না।
কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাই তারা বুঝতে পেরেছে সাধারণ মানুষের কথা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন তাই বিজেপির প্রতি মোহ ভেঙে একের পর এক বিজেপির নিচুতলার কর্মীরা তৃণমূলে যোগদান করছেন।
