Type Here to Get Search Results !

মুদিখানা দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আউসগ্রামে

নিজস্ব প্রতিনিধি:- ফের মুদিখানা দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউসগ্রামে। বর্ধমান বোলপুর টু বি জাতীয় সড়কের  ধারে আউসগ্রামের বিল্বগ্রাম অঞ্চলের বড়া চৌমাথা সংলগ্ন এলাকায় একটি মুদিখানা দোকানের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকানের এডবেস্টারের ছাউনি ভেঙ্গে দোকানে ঢুকে  প্রায় কুড়ি হাজার টাকার মালপত্র নিয়ে চম্পট দিয়েছে।  

দোকান মালিক ক্ষেত্রনাথ ঘোষ বলেন, বুধবার সকালে দোকান খুলে দেখি দোকানের এডভেস্টারের ছাউনি ভাঙ্গা। দোকানের ভিতরে মালপত্র তছনছ হয়ে আছে। এর আগেও কয়েকবার একই কায়দায় আমার দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালপত্র মিলিয়ে প্রায় ২০ হাজার টাকার জিনিস চুরি হয়েছে। চৌমাথা এলাকায় বারবার চুরির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত বোধ করছেন অন্যান্য ব্যবসায়ীরা।

ঔষধ ব্যবসায়ী কৌশিক হাজরা বলেন, এভাবে বারবার চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা'।এই এলাকায় নিরাপত্তা সুরক্ষিত রাখার দাবী জানান স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দা সকলেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad