Type Here to Get Search Results !

রেশনের সামগ্রী পাচারের অভিযোগে গ্রেফতার রেশন ডিলার


নিজস্ব প্রতিনিধি :- রেশনের সামগ্রী পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক রেশন ডিলার।ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারে। ভাতারের এওরা গ্রামের রেশন ডিলার তুলসিরঞ্জন মুখার্জী  রেশনের খাদ্য সামগ্রী একটি মোটর ভ্যানে করে পাচার করছিলেন বলে অভিযোগ গ্রামবাসীদের।

গ্রামের লোক ওই মোটর ভ্যান টিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ।কোনরকম সদুত্তর না পাওয়ায় তারা থানায় খবর দেয় ।পুলিশ ওই ভ্যানচালক তাপস বাগ ও রেশন ডিলার তুলসিরঞ্জন মুখার্জিকে গ্রেপ্তার করে।পুলিশ দশ বস্তা চাল ও ৮ বস্তা আটা উদ্ধার করে। 

বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালত পাঠানো হয়। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রেশন ডিলার তুলসীরঞ্জন মুখার্জি রেশনে খাদ্য সামগ্রী কম দিচ্ছে।উপভোক্তাদের প্রাপ্য খাদ্যসামগ্রী না দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে।

এদিকে এই খবর পাওয়ার পর  যান খাদ্য দপ্তরের আধিকারিক দয়াময় গোস্বামী।তিনি জানান ভাতার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত চলছে উনি যদি  অপরাধ করে থাকেন তাহলে উনি আইনত সাজা পাবেন।

অন্য দিকে তুলসীরঞ্জন মুখার্জীর স্ত্রী বনশ্রী মুখার্জী জানান আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। উনি রেশনের খাদ্য সামগ্রী  বিক্রি করেননি। গ্রামে সাধারণ মানুষের কাছে রেশনের খাদ্য সামগ্রী  কিনেছিল। সেই খাদ্য সামগ্রী  বিক্রি করতে যাচ্ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad