Type Here to Get Search Results !

কুলটিতে ভ্যাকসিন নিয়ে রাজনীতি তুঙ্গে, কুমারডিহা'র স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের কাছে বিজেপির ডেপুটেশন


নীলেশ দাস আসানসোল :- ভ্যাকসিন নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছে ঠিক তখনই কুলটিতেও ভ্যাকসিন নিয়ে রাজনীতি তুঙ্গে। তাই বৃহস্পতিবার কুলটির কুমারডিহা'র স্বাস্থ্যকেন্দ্রে বিজেপির পক্ষ থেকে ভ্যাক্সিনেশন নিয়ে ডেপুটেশন দিল স্বাস্থ্য কর্মীদের হাতে। এদিন ভ্যাকসিনের কারচুপি নিয়ে বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্য অভিযোগ করে বলেন, এই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাক্সিনেশন হচ্ছে মুখ চিনে চিনে প্রশাসক মীর হাসিম এর লেখা সুপারিশ থেকেই বেছে নেওয়া হচ্ছে। তাহলে তাদের বর্তমান বিজেপির বিধায়ক ডাক্তার আজয় পোদ্দারের লেখা কাগজে ভ্যাক্সিনেশন হবে না কেনো। 

সেই কারণে তারা বৃহস্পতিবার একটি স্বারক লিপি দেয়। স্বাস্থ্যকেন্দ্রে এবং কুলটি থানায়, তার সাথে সাথে তাদের মনমতো একটি লম্বা নামের লিস্ট দিয়ে যায় ভ্যাক্সিনেশন দেবার জন্য এবং অভিযোগ করে যে প্রশাসকের সাইন করা নিতে পারবে তাহলে আমাদের বিধায়কের কেনো হবেনা। এরপর যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা তারা নেবে। 

অন্যদিকে প্রশাসক বোর্ডের সদস্য মীর হাকিম জানান এখন অনলাইনে অনেক সময় নাম নথিভুক্তকরণের অসুবিধা হচ্ছে তাই যাদের খুব জরুরী দরকার তারা তাদের নাম নথিভুক্ত করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়ে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিচ্ছে। বিজেপি "মন কি বাত" এর কথা বলে কিন্তু মনের কথা শোনে না তাই মানুষের মনের কথা আরো জানুন। 

বারাকরে লাইন দিয়ে এম এ লের সাইন করা কাগজে অনেক মানুষের ভ্যাক্সিনেশন হচ্ছে তা তিনি অভিযোগ না করলেও জানান তৃণমূল তার বিরোধিতা করেনি, সাধারণ মানুষ ভ্যাকসিন পাক সে যেই হোক সেটা নিয়ে রাজনীতি করা উচিত না। কি ভাবে আরও কেন্দ্রর কাছ থেকে ভ্যাক্সিনেশন পাওয়া যায় সেটা নিয়ে চিন্তা করুক। এই  নিয়ে রাজনীতি করা কখনই উচিত নয়, এখন মানুষের পাশে দাঁড়ানো সবথেকে বড় কাজ বলে জানান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad