Type Here to Get Search Results !

স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার উপভোক্তারা


নিজস্ব প্রতিনিধি:- স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার উপভোক্তারা। এমনকি রোগী ছুটি হয়ে যাবার পরও দশ দিন আটকে রেখছে নার্সিংহোম কতৃপক্ষ, অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিসেবা নিতে আসা রোগীর আত্নীয়ের।

পাশাপাশি আজ সরাসরি এক সাংবাদিক বৈঠকে বেসরকারি হাসপাতালের অধিকর্তা মহম্মদ আলহাজউদ্দিন অভিযোগ করেন স্বাস্থ্যসাথী প্রকল্পকে বানচাল করতে চাইছে দু একটি টি পি এ বা থার্ড পার্টি এজেন্সি।  

অন্যদিকে ওই হাসপাতালে পুরো বিল অ্যাপ্রুভ না হওয়ায় বেশ কয়েক দিন ধরে আটকে আছেন বাঁকুড়া ইন্দাসের রোগী মুরারী ধারা। তার ছেলে শম্ভু ধারা জানান, ব্রেন স্ট্রোকের রোগী হিসেবে গত আঠাশে জুন রোগী এখানে ভর্তি হন। তারা জানিয়েছেন, রোগী খুবই সঙ্কটাপন্ন ছিল।পরে তিনি সুস্থ হয়ে যান। কিন্তু হাসপাতালের কতৃপক্ষ জানান, তাদের পুরো বিল টি পি এ ছাড়েনি।এখন তারা খুব অসহায়। অকারণে রোগী এখান থেকে ছাড়া পাচ্ছে না।

বেসরকারি হাসপাতালের অধিকর্তা মহম্মদ আলহাজউদ্দিন জানান, রোগী স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হন।আই সি ইঊ তে ওষুধ সহ ৯৬ হাজার টাকা বিল হয়েছে। কিন্তু টি পি এ দিতে চাইছে মাত্র ৩৪ হাজার।তার অভিযোগ ওই টি পি এ ইচ্ছাকৃত ভাবে একাজ করছে। তার আরো অভিযোগ, কাটমানি খাবার লোভে তারা এই চক্রান্ত করছে।ওই কোম্পানির যিনি দায়িত্বে আছেন তিনিই এজন্য দায়ী।এর ফলে রোগীর হয়রাণ হচ্ছেন আর হাসপাতাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা টি পি এ কোম্পানিকে কাটমানি দিতে পারবে তাদের বিল পাশ করে দেওয়া হয় বলেও অভিযোগ তোলেন আলাজউদ্দিন বাবু। এনিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক ও রাজ্য স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন তিনি। এই টি পি এ কোম্পানিকে দ্রুত পরিবর্তন করুক সরকার, এই দাবি জানান আলাজউদ্দিনবাবু।

অন্যদিকে কয়েনের একটা উল্টোদিকও আছে।রোগীর পরিবার আবার বলছে, ' আমরা গরিব মানুষ।এত টাকা আমাদের নেই।এরকম জানলে আমাদের রোগীর সাথে যাই ঘটুক হাসপাতালে নিয়ে যেতাম।'

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad