![]() |
| File Photo |
তালিবান আফগানিস্তান দখল করার পর জম্মু কাশ্মীর নিয়ে আশঙ্কা বেড়েছে।ফলে তালিবান হামলার হাত থেকে কীভাবে দেশের বিভিন্ন প্রান্তকে সুরক্ষিত রাখতে হবে, সে বিষয়ে জোরদার প্রশিক্ষণ শুরু হয়েছে বিএসএফ , এসএসবি সহ নিরাপত্তা রক্ষীদের। বিশেষ করে জম্মু কাশ্মীরের সীমান্ত সংলগ্ন এলাকায় যে নিরাপত্তা কর্মীরা থাকেন, তালিবানি গতিবিধির দিকে নজর রেখে, কীভাবে তা প্রতিহত করতে হবে, সে বিষয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ।
আরোপড়ুন :- ইউএস ওপেন পুরুষদের সিঙ্গলস-এ নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ড্যানিল মেদভেদেভ
কুড়ি বছর আগের তালিবান আর এখনকার তালিবানের অনেক তফাত্।এখন তাদের হাতে অনেক অত্যাধুনিক অস্ত্র রয়েছে। গোটা আফগানিস্তানের দখল তারা ইতিমধ্যেই নিয়েছে। শুধু তাই নয়, যে অঞ্চলে কোনোদিন তারা প্রবেশ করতে পারেনি, সেই পঞ্চশীরেও প্রবেশ করেছে তালিবরা।তাই তালিবানের গতিবিধি রীতি মতো উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। বিশেষ করে আফগানিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে যেভাবে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল কায়দা এবং জইশ-ই-মহম্মদের জঙ্গিরা ভারতে হামলার ছক কষছে বলে রিপোর্টে উঠে আসে, তারপর থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিএসএফ, এসএসবির সঙ্গে জম্মু কাশ্মীরের পুলিশ বাহিনীকেও দেওয়া হচ্ছে নয়া প্রশিক্ষণ।
