ওয়েব ডেস্ক:- ইউএস ওপেন পুরুষদের সিঙ্গলস-এ নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ড্যানিল মেদভেদেভ। খেলার ফল মেদভেদেভের পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৪। এটাই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম রাশিয়ার টেনিস তারকার।স্ট্রেট সেটে মেদভেদেভ হারিয়ে দেন তাঁকে।ইতিহাস গড়া হল না বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচের।
২৫ বছর বয়সী মেদভেদেভ প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন তৃতীয়বার ফাইনাল খেলে। ২০১৯ সালে এই ইউএস ওপেনের ফাইনালেই রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন তিনি। এরপর এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেদভেদেভের অপেক্ষা বাড়িয়েছিলেন জোকোভিচ।
Champ 🏆@DaniilMedwed | #USOpen pic.twitter.com/yFowNowygv
— US Open Tennis (@usopen) September 12, 2021
আরো পড়ুন:- তালিবানের হামলা রুখতে ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণ শুরু
