তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানাগড় বাজার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ২০০জন মানুষের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেওয়া হলো। এদিন স্বাস্থ্য সাথী কার্ডের শিবিরে উপচে পরে সাধারণ মানুষের ভিড়।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য উজ্জ্বল লাহা জানিয়েছেন, এলাকায় অনেক দরিদ্র মানুষ আছেন যারা টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা করাতে পারছিলেন না। সেই সমস্ত মানুষেরা কাঁকসা গ্রাম পঞ্চায়েতে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন।কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং উদ্যোগ নিয়ে ব্লক প্রশাসনের সহযোগীতায় আজ ক্যাম্প করে ২০০জনের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
আরো পড়ুন:- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
স্বাস্থ্য সাথির কার্ড হাতে পেয়ে খুশি এলাকার মানুষ।তারা জানিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য তারা বাইরে চিকিৎসা করাতে যেতে পারছিলেন না।কার্ড হাতে পেয়ে তারা স্বাস্থ্য সাথীর কার্ডে চিকিৎসা করাতে পারবেন। স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
