নিজস্ব প্রতিনিধি:- মানবিক ভূমিকায় পুলিশ। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাল ভাতার থানার পুলিশ।ভাতার বাজারে বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ঘোরাঘুরি করছিল।কখনো নিজের পরনের কাপড় ও খুলে ফেলেছিল ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। বিষয়টি ভাতার থানার ওসি সৈকত মণ্ডলের নজরে আসতেই তড়িঘড়ি ওই মহিলাকে ভাতার রেলটেশন থেকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে যাওয়া হয় ।
পুলিশ ওই মহিলার কাছ থেকে নাম ঠিকানা জানার চেষ্টা করে কিন্তু সে তার নাম ঠিকানা ঠিকঠাকভাবে বলতে পারে নি।শুক্রবার ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন ওসি সৈকত মণ্ডল। চিকিৎসার পরই ওই মহিলাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভাতার থানার ওসি সৈকত মণ্ডল। গত কয়েকদিন আগে ডানকুনির এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিয়েছিল ভাতার থানার পুলিশ। আজও এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠায় পুলিশ।
