সংবাদদাতা, অন্ডাল :- অ্যাসবেস্টারের ছাদের সিলিং কেটে দোকানে চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটে উখরা বাজারের মাধাইগঞ্জ রোডে একটি হার্ডওয়ার দোকানে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ঘটনা সূত্রে জানা গেছে রবিবার রাত্রিতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক অমিত কেসরী। সোমবার সকালে দোকান খুলে দেখে ভিতরের জিনিসপত্র লন্ডভন্ড। ছাদের এডবেস্টার ও সিলিং-এর একাংশ ভাঙ্গা। ক্যাশ বাক্স থেকে উধাও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে দাবি অমিত বাবুর ও দোকানের কর্মচারী মনোজের । ছাদের এডবেস্টার ও সিলিং ভেঙ্গে দুষ্কৃতীরা দোকানের ভেতর ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা তাদের।
আরো পড়ুন:- বরাকরে শ্যুট আউট ঘটনায় ধৃত দু জনকে রবিবার আসানসোল আদালতে পেশ করলো পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ ও বণিকসভার আধিকারিকেরা । উখরা চেম্বার অফ কমার্সের সাংগঠনিক সম্পাদক তারিক শামিম সিদ্দিকী জানান,পুজোর সময় এলাকায় চুরির ঘটনা বাড়ে,তাই পুলিশ প্রশাসনের একটু বেশি নজরদারি চালানো উচিত । এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ । সব বিষয় খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ।
