Type Here to Get Search Results !

দুর্গাপুরের বেনাচিতির কদম্বিনি ভবনে মতুয়া মহাসঙ্ঘের সভা অনুষ্ঠিত হল


প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুরের বেনাচিতির ৫৪ ফুট এলাকার কদম্বিনি ভবনে মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মমতাবালা ঠাকুরের নির্দেশে মতুয়া মহাসঙ্ঘের একটি সভা অনুষ্ঠিত হয়।এদিন সভায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, জেলার মুখ্য কমিটির উদ্যোগে এই  সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জগদীশ গোসাই, চার জেলার মুখ্য কমিটির সম্পাদক আনন্দ বিশ্বাস, সহ-সভাপতি  নগেন মন্ডল সহ অন্যান্যরা।

আনন্দ বিশ্বাস জানিয়েছেন আগামী ১৯ তারিখে দুর্গাপুরে মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় মতুয়া সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত থাকবেন তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে।পাশাপাশি আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল কে সমর্থন জানিয়ে কিভাবে ভোটের রণ কৌশল হবে তা স্থির করা হবে সেই সভায়।

আরো পড়ুন:- আসানসোলের বেসরকারি ফাইনান্স সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় পুলিশের পাশাপাশি সিআইডিও ঘটনার তদন্ত শুরু করেছে 

সেই বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয় এদিন। পাশাপাশি এদিনের সভা থেকে জানাযায় মতুয়া ওয়েলফেয়ার বোর্ড থেকে ১০কোটি টাকা অনুমোদন মিলেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য। যার মধ্যে একটি অংশ খরচ হবে পশ্চিম বর্ধমান জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য।সেই বিষয়েও এদিন বিস্তারিত আলোচনা করা হয় সভায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad