ওয়েব ডেস্ক :- সরকার গঠনের পরই আস্তে আস্তে নিজের রূপ ধারণ করেছে তালিবান। সরকারের বিরুদ্ধে মহিলাদের আন্দোলন এর খবর করার অপরাধে বেধড়ক মারধর সাংবাদিকদের।দুই আফগান সাংবাদিকের শরীরে মারের চিহ্ন দেখলে শিউরে উঠতে হয়। তাকি দারয়াবি এবং নেমাত নাকদি নামে দুই সাংবাদিক কাবুলএর এতিলাত-এ-রোজ সংবাদমাধ্যমে কাজ করেন। মঙ্গলবার তাঁদের আটক করে মারধর করা হয়।
কাবুলে মহিলাদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তাঁরা। ওই সংবাদমাধ্যমের দাবি, তালিবান যোদ্ধারা দুজন সাংবাদিককে কাবুলের একটি পুলিশ স্টেশনে তুলে নিয়ে যায়। তারপর সেখানে তাঁদের পেটানো হয়।দুজনকেই গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। এরপর হাসপাতালে তাঁরা ভর্তি হন চিকিৎসার জন্য। সারা শরীরের আঘাতের চিহ্ন রয়েছে তাঁদের।
Painful. Afghan journalists from @Etilaatroz, Nemat Naqdi & Taqi Daryabi, display wounds sustained from Taliban torture & beating while in custody after they were arrested for reporting on a women’s rally in #Kabul, #Afghanistan.#JournalismIsNotACrime https://t.co/jt631nRB69 pic.twitter.com/CcIuCy6GVw
— Marcus Yam 文火 (@yamphoto) September 8, 2021
ওই মিছিলের সম্প্রচার করতে গিয়েই টোলো নিউজ সহ একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে টোলো নিউজের চিত্র সাংবাদিক ওয়াহিদ আহমাদিকেও আটক করে তালিবান। গত ৭ সেপ্টেম্বর তার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
