Type Here to Get Search Results !

Hybrid flying car: ভারতে আসছে হাইব্রিড গাড়ি,আকাশ পথের পাশাপাশি চলবে রাস্তাতেও


ওয়েব ডেস্ক:-এশিয়ার প্রথম হাইব্রিড উড়ন্ত কার (hybrid flying car) চালু করবে ভারত। আগামী কয়েক বছরের মধ্যে দেখা যাবে হাইব্রিড ফ্লাইং কার , যা আকাশ পথের পাশাপাশি রাস্তাতেও চলবে। ইতিমধ্যেই এই গাড়ির প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছে একাধিক মোটর প্রস্তুতকারী কোম্পানি। এই গাড়িটি যাত্রী পরিবহনের সাথে পণ্য পরিবহনেও ব্যবহার করা যাবে। 

 সম্প্রতি, ভারতে অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, যে অদূর ভবিষ্যতে, উড়ন্ত গাড়িগুলি মানুষ এবং পণ্য পরিবহনের পাশাপাশি চিকিৎসা, জরুরি পরিষেবা সরবরাহের জন্য ব্যবহার করা হবে। কিছুদিন আগে, কেন্দ্রীয় মন্ত্রীকে উড়ন্ত গাড়ির কনসেপ্ট মডেলের সাথে পরিচয় করানো হয় , যা বিনাটা অ্যারোমোবিলিটির (Vinata AeroMobility) একদল তরুণ ইঞ্জিনিয়ার তৈরি করেছে। একবার এই প্রকল্পটি চালু হলে, এটি হবে এশিয়ার প্রথম হাইব্রিড উড়ন্ত গাড়ি। এই উড়ন্ত গাড়ির কিছু সুবিধার মধ্যে রয়েছে ঝঞ্ঝাট মুক্ত যাতায়াত, বিনোদন, জিপিএস, উন্নত ভিজ্যুয়াল, বিলাসবহুল অনুভূতি ইত্যাদি।

হাইব্রিড উড়ন্ত গাড়ির কিছু স্পেসিফিকেশন :-

এই গাড়িটি ১,৩০০ কেজি ওজন বহন করতে সক্ষম। এটি  ১২০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ৬০ মিনিট পর্যন্ত একভাবে আকাশে উড়তে পারবে। একবার জ্বালানি ভর্তি করা হলে ১০০ কিমি পথ পাড়ি দেবে। এটি ৩,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। যাত্রীদের নিরাপত্তার জন্য  ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক প্রপালশন থাকবে গাড়ি টি তে। মানে বিমানে যেমন  একের অধিক প্রোপেলার এবং মোটর থাকে তাই এক বা একাধিক প্রপেলার বা মোটর ব্যর্থ হলে অন্য কর্মক্ষম প্রোপেলার এবং মোটর নিরাপদে বিমান অবতরণ করতে পারে ঠিক তেমন ই এই হাইব্রিড ইলেকট্রিক VTOL গাড়িতেও একই  ব্যবস্থা থাকবে বলে দাবি করেছে সংস্থা। এছাড়া, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে, ব্যাকআপ পাওয়ার মোটরকে বিদ্যুৎ সরবরাহ করবে , বলে দাবি করেছে বিনাটা অ্যারো মোবিলিটি।এখানেই উল্লেখ্য, সাউথ কোরিয়ান অটো প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই শহরে যাতায়াতের জন্য এধরনের উড়ন্ত গাড়ির ধারণা আগেই জানিয়েছিল। 

এই হাইব্রিড ইলেকট্রিক VTOL গাড়িটি কেবলমাত্র দু’জন যাত্রী পরিবহন করতে পারবে বলে গাড়িটির প্রস্তুতকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে। গাড়িটি একটি co-axial কোয়াড রটর সিস্টেম দ্বারা পরিচালিত হবে, যেটি আটটি ফিক্সড পিচ প্রপেলার এর সাথে আসবে এবং এটিকে শক্তি জোগাবে আটটি BLDC মোটর। বায়োফুয়েল এর দ্বারা চলবে এই গাড়িটি।গাড়ির ভিতর থেকে দৃশ্য মানতা থাকবে ৩০০ডিগ্রি পর্যন্ত। 

আরোপড়ুন:- কপিল শর্মা শোয়ে ঐশ্বর্যর কথা উঠতেই লজ্জায় মুখ লুকোলেন কাইফ 

প্রসঙ্গত, দিনদিন রাস্তায় গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে তা থেকে মুক্তি পেতেই আকাশ পথকে বেছে নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞদের মত।  তবে  এই গাড়িটি আকাশে যেরকম উড়তে পারবে তেমন ই  রাস্তাতেও চলতে সক্ষম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad