Type Here to Get Search Results !

ইন্দোনেশিয়ায় কারাগারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৪১


ওয়েব ডেস্ক :- ইন্দোনেশিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে ৪১ জন মারা গেছেন,কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া । দেশটির বাতেন প্রদেশে তানজেরাং কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কারাগার কর্তৃপক্ষ  জানিয়েছে কারাগারের এই ব্লকে যাঁরা থাকতেন, তাঁদের অধিকাংশই মাদকসংক্রান্ত অপরাধে জড়িত । অগ্নিকান্ডের সময় অধিকাংশ কয়েদিরা সবাই ঘুমিয়ে ছিলেন। 

আরো পড়ুন :- বেআইনি কয়লা পাচার রুখতে বিশেষ অভিযান চালিয় দুটি কয়লা বোঝায় পিকআপ ভ্যান আটক করলো পুলিশ

এ অগ্নিকাণ্ডের পর জাকার্তা পুলিশের প্রধান ফাদিল ইমরান বলেন, অগ্নিকাণ্ডে ৪১ জন প্রাণ হারিয়েছেন। আটজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও ৭২ জন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। গুরুতর আহত কয়েদিদের তানজেরাং একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর অপেক্ষাকৃত কম আহত কয়েদিদের আরেকটি ক্লিনিকে নেওয়া হয়েছে।অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad