নীলেশ দাস,আসানসোল:- প্রায় পথ দুর্ঘটনা ঘটতো, তবে এবার নতুন উদ্যোগ পুলিশ প্রশাসনের। সম্প্রতি; দুর্ঘটনা রোধ করতে এবার আসানসোলের বার্নপুর রোডে নতুন উদ্যোগ নেওয়া হল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। ভগৎ সিং মোড়ে বার্নপুর রোডকে এবার চার লেন করা হল। ভগৎ সিং মোড়ের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই সিগনালিং এর সময় অসুবিধার কারণ হয়ে দাঁড়াত। বিএনআর দিক থেকে আসা যারা বার্নপুরের দিকে যাবে, তারা সিগনালে যানজটের কারনে রাস্তা পেত না। অন্যদিকে একই ভাবে বার্নপুর থেকে আসা কুমারপুর দিকে যাওয়া মানুষজনও সিগনালিং এর সময় সমস্যায় পড়ত। আর সেই সমস্যা দূর করতে কিন্তু এবার ভগৎ সিং মোড় চার লেন করা হল। ফলে বামদিকের লোকেরা সহজেই বাম রাস্তা ধরে বেরিয়ে যেতে পারবে। অন্যদিকে এই চার লেন করার ফলে দুর্ঘটনা রোধ করা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
